মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে।

বুধবার (১৫ এপ্রিল) থেকে বিদেশি কর্মী নিয়োগের কোটা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এর জন্য নির্ধারিত ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিওসিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। https://fwcms.com.my/ লিঙ্কের মাধ্যমে সরাসরি আবেদন জমা দেয়া যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ধারা ৬০কে অনুসারে বিদেশি কর্মী নিয়োগের প্রাথমিক অনুমোদন, কোটা নির্ধারণ এবং সাক্ষাৎকারের সময় ঠিক করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হবে।

আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে মন্ত্রণালয় একটি নির্দেশনামূলক ফ্লো-চার্ট প্রকাশ করেছে, যা আবেদনকারীদের পুরো প্রক্রিয়া বুঝতে সহায়তা করবে।

তবে আবেদন গ্রহণ করা হবে ২০২৫ সালের অবশিষ্ট কোটা বিবেচনায়। শুধুমাত্র সরকার অনুমোদিত নির্দিষ্ট খাত ও উপখাতের জন্য আবেদন করা যাবে। কোনো খাতে কোটা পূর্ণ হয়ে গেলে সেই বিভাগে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে।

আবেদনকারীদের আগে থেকেই যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত শর্ত, মানদণ্ড ও প্রয়োজনীয় নথির তথ্য সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

নির্ধারিত সময়ের মধ্যে সঠিক নিয়ম মেনে আবেদন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন