

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে হাজার হাজার কর্মী ও সমর্থক অংশ নেন।
সমাবেশে ইমরানের বোন আলেমা খানও উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা কারাবন্দি পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।
২০১৮ সালে সাবেক ক্রিকেট তারকা ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে ক্ষমতায় আসার পর থেকেই তার সেনাবাহিনীর সঙ্গে বিরোধের খবর প্রকাশ্যে এসেছে।
২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হারার পর ইমরান প্রধানমন্ত্রী পদ হারান। পরবর্তীতে ঘুষের মামলায় তাকে আটক ও সাজা প্রদান করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে প্রায় দেড় শতাধিক মামলা চলছে।
মন্তব্য করুন
