সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ এএম
পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ।। ছবি: সংগৃহীত
expand
পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ।। ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়া হবে বলে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে দেশটির সরকার এই সিদ্ধান্ত নেয়।

বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, হাসপাতালে চিকিৎসার পাশাপাশি ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এর আগে তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা পার্লামেন্টের বাইরে অবস্থান নেন। শুক্রবার জুমার নামাজের পর বিরোধী দলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস ও মাহমুদ খান পিটিআই চেয়ারম্যান গোহর আলী খানের সঙ্গে অবস্থান কর্মসূচি শুরু করেন। এছাড়া খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীও কে-পি হাউজে আন্দোলন চালিয়ে যান।

সম্প্রতি জানা গেছে, ইমরান খান দৃষ্টিশক্তি হারানোর সমস্যায় ভুগছেন, কিন্তু তৎপরতার সঙ্গে সুচিকিৎসা পাচ্ছিলেন না। সমর্থকরা এই পরিস্থিতিতে আন্দোলন শুরু করলে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার শনিবার রাতে এক পোস্টে জানান, ‘ইমরান খানের চোখের চলমান চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা একটি বিশেষ হাসপাতালে আরও পরীক্ষা-নিরীক্ষা করবেন। এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। তাই কোনো গুজব ছড়াবেন না বা নিজের স্বার্থে রাজনীতি করবেন না।’

দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, ইমরান খানের শারীরিক অবস্থাকে বিবেচনা করে তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হবে।

তিনি আরও বলেন, ‘একজন কারাবন্দি যে মানবাধিকার পায়, সেগুলোই ইমরানকে দেওয়া হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X