বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের অবশিষ্ট নেটওয়ার্ক ভেঙে দিতে তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ফেব্রুয়ারির ৩ থেকে ১২ তারিখের মধ্যে সিরিয়ার বিভিন্ন এলাকায় ৩০টির বেশি স্থানে হামলা করা হয়েছে। এসব হামলায় আইএসআইএলের অবকাঠামো, অস্ত্রভাণ্ডার ও ঘাঁটিকে লক্ষ্য করা হয়। সেন্টকমের ভাষ্য, ‘সন্ত্রাসী নেটওয়ার্কের অবশিষ্ট অংশকে চাপে রাখতে’ এ অভিযান অব্যাহত রয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, গত বছরের ডিসেম্বর মাসে ঐতিহাসিক শহর পালমিরার কাছে হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষীর নিহত হওয়ার ঘটনার পর অভিযান আরও জোরদার করা হয়। এরপর ‘অপারেশন হকআই’ নামে পৃথক একটি সামরিক কার্যক্রম শুরু হয়।

সেন্টকমের তথ্যমতে, গত দুই মাসে এ অভিযানে অর্ধশতাধিক সন্দেহভাজন যোদ্ধা নিহত বা আটক হয়েছে। পাশাপাশি প্রায় একশো অবকাঠামোগত স্থাপনায় আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে সিরিয়ায় আটক হাজারো আইএসআইএল সদস্যকে ইরাকে হস্তান্তর করেছে মার্কিন বাহিনী। বাগদাদের অনুরোধে এ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সেখানে তাদের বিচার হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে আইএসআইএলের বিরুদ্ধে লড়াই করে আসছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup