

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। বোমা হামলার পাশাপাশি তীব্র খাদ্য সংকট ও দুর্ভিক্ষে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি আক্রমণে ৭২ জন নিহত হয়েছেন। একই সময়ে খাদ্যাভাব ও অপুষ্টিতে মারা গেছেন আরও ৭ জন, যাদের মধ্যে একজন শিশু।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে জানানো হয়, নতুন করে হতাহতের পর গাজায় ইসরাইলি হামলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৪ হাজার ৭০০ জনে। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৪ হাজার মানুষ। অনেক লাশ এখনো ধ্বংসস্তূপে পড়ে আছে, উদ্ধারকারীরা সেগুলো নিতে পারছে না।
এছাড়া, গত একদিনে ত্রাণ সংগ্রহের সময় ইসরাইলি সেনাদের গুলিতে আরও ৯ জন নিহত ও অন্তত ৮৭ জন আহত হয়েছেন। চলতি বছরের মে মাসের শেষ থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৫ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছেন ৪১১ জন, তাদের মধ্যে ১৪২ জন শিশু। শুধু গত মাসে জাতিসংঘ সমর্থিত একটি সংস্থা গাজাকে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ কবলিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই মারা গেছেন অন্তত ১৩৩ জন।
এ অবস্থার জন্য মূলত মার্চের শুরু থেকে গাজার সব সীমান্ত বন্ধ করে দেওয়াকে দায়ী করা হচ্ছে। প্রায় ২৪ লাখ মানুষের বসতি গাজা চরম খাদ্য সংকটে পড়েছে। মার্চের ১৮ তারিখ থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরাইল নতুন করে হামলা শুরু করলে আরও ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়।
মন্তব্য করুন
