

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের আরও চার সেনা নিহত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, হামাসের আক্রমণে নিহতরা একই ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
বার্তাসংস্থাটি বলছে, সোমবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতরা ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
ইসরায়েলি দৈনিক ইয়েদিয়োথ আহরোনোথ জানিয়েছে, গাজায় সেনাদের লক্ষ্য করে চালানো হামাসের হামলায় ৪ ইসরায়েলি সেনা প্রাণ হারান।
সামরিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৯০৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
আল জাজিরাকে স্থানীয় হাসপাতালগুলো জানিয়েছে, সোমবার একদিনেই অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে ৩২ জন প্রাণ হারিয়েছেন গাজা শহরে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও ছয়জনের মৃত্যু হয়েছে ক্ষুধা ও অপুষ্টিতে, যাদের মধ্যে দুজন শিশু রয়েছে। ইসরায়েল নিয়মিতভাবে সাহায্য ঠেকানো বা বোমা হামলা করায় এ মানবিক সংকট তৈরি হয়েছে।
মন্তব্য করুন
