সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহসেন রেজায়ি 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম
মোহসেন রেজায়ি। ছবি: সংগৃহীত
expand
মোহসেন রেজায়ি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান হিসেবে মোহসেন রেজায়ির নাম ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। রেজায়ি এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (০৯আগস্ট) ইরানের প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র মেহেদি তাবাতাবায়েই এক বিবৃতিতে বলেছেন, ‘সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিবের পদ থেকে মোহাম্মদ বাকের জোলগাদরের পদত্যাগ ও তাকে নতুন দায়িত্বে নিয়োগের প্রেক্ষিতে এই পরিষদের প্রধান হিসেবে মোহসেন রেজায়ির নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।’

মোহসেন রেজায়ি ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসিকে নেতৃত্ব দিয়েছেন। তার এই মেয়াদকালের মধ্যে ইরান-ইরাক যুদ্ধের প্রায় পুরো সময়টাই অন্তর্ভুক্ত ছিল। আইআরজিসির পর রেজায়ি ইরানের বেশ কিছু উচ্চ রাজনৈতিক পদে আসীন ছিলেন। এরপর থেকে তিনি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন।

রেজায়ি জুনে ঘোষণা করেছিলেন যে হরমুজ প্রণালি ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’। এই প্রণালিটি এখন ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে।

তার পূর্বসূরী জোলগাদরও এক সময় আইআরজিসির কমান্ডার ছিলেন। তিনি মার্চে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি এবার খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করবেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন