মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনা নিয়ে দ্বিমুখী অবস্থানে ইরান-যুক্তরাষ্ট্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
expand
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সোমবার থেকেই ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু হবে। দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বানও জানান তিনি।

তবে ট্রাম্পের এ বক্তব্যের বিপরীতে আলোচনার বিষয়টি অস্বীকার করে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনা শুরু হচ্ছে না।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান এখনো জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তার মতে, এটি ভবিষ্যতে ইরানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজের পাশে বিস্ফোরণের খবর জানিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোর ওপর নতুন চাপ সৃষ্টি করতে ৩৮টি বাণিজ্যিক জাহাজের রুট পরিবর্তন করেছে।

এ অবস্থায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: গালফ নিউজ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন