

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনিদের ওপর এই আক্রমণকে স্পষ্ট চুক্তিভঙ্গ বলে আখ্যায়িত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
বাঘাই অভিযোগ করেন, শুধু গাজায় নয়—পশ্চিম তীরেও একই ধরনের সহিংসতা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সেনা ও চরমপন্থি বসতিস্থাপনকারীরা স্থানীয় ফিলিস্তিনিদের অলিভ বাগান নষ্ট করছে, আবাসিক ভবনে আগুন দিচ্ছে, এমনকি আল-আকসা মসজিদেও ধর্মীয় অবমাননার ঘটনা ঘটাচ্ছে—যা যুদ্ধবিরতির মূলনীতি লঙ্ঘনেরই বহিঃপ্রকাশ।
গ্যারান্টিদাতা রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন
ইরানি মুখপাত্র বাঘাই আন্তর্জাতিক গ্যারান্টিদাতা দেশগুলোর প্রতি কড়া আহ্বান জানিয়ে বলেন, তারা যেন এসব আগ্রাসনের দায় নির্ধারণ করে এবং ইসরায়েলকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাধ্য করে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন: ইসরায়েল অতীতেও যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালিয়েছে।
এবারও যদি আন্তর্জাতিক গ্যারান্টিদাতারা চুপ করে থাকে, তাহলে এর ফলাফল হবে চরম বিপজ্জনক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী।
ইসরায়েলের প্রতি আস্থা কমছে তেহরানের। বাঘাই আরও বলেন, ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়ে পরে তা ভঙ্গ করেছে। ফলে তাদের ওপর আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে গাজাসহ পুরো অঞ্চলে পরিস্থিতি আরও জটিল ও বিস্ফোরক হয়ে উঠতে পারে।
মন্তব্য করুন
