

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরব সরকার মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে সিগারেট, ই-সিগারেট, শিশাসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
দেশের পৌর ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন এই বিধি কার্যকর করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরকারি সূত্র জানায়, জনগণের স্বাস্থ্য সুরক্ষা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়মে যা থাকছে: তামাকজাত পণ্য বিক্রি করা যাবে কেবল অনুমোদিত বাণিজ্যিক ভবনের ভেতরে।
দোকানের আয়তন কমপক্ষে ৩৬ বর্গমিটার হতে হবে। লাইসেন্স পেতে বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের ছাড়পত্র ও পৌর অনুমোদন বাধ্যতামূলক।
দোকানের সাইনবোর্ডে কোনো লোগো, বিজ্ঞাপন বা ছবি ব্যবহার নিষিদ্ধ—শুধু নাম প্রদর্শন করা যাবে।
দোকানের ভেতর ও বাইরে সিসিটিভি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বর্জ্য নিষ্পত্তি ও ইলেকট্রনিক পেমেন্ট সুবিধা থাকতে হবে।
প্রতিবন্ধী-বান্ধব র্যাম্প, যথাযথ আলোকায়ন ও বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে।
এ ছাড়া ১৮ বছরের নিচে কাউকে তামাকজাত পণ্য বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ক্রেতার বয়স যাচাই করা এবং দোকানে ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে সতর্কবার্তা প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।
তদুপরি, কোনো দোকান বিনামূল্যে নমুনা বিতরণ, একক সিগারেট বিক্রি বা প্রচারণামূলক কার্যক্রম চালাতে পারবে না।
শুধুমাত্র সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ) অনুমোদিত মানসম্মত পণ্য বিক্রি করা যাবে।
মন্তব্য করুন