মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক চুক্তির জন্য ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন: ট্রাম্পের দাবি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৯:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালের পরমাণু চুক্তির জন্য ইরানকে ১.৭ বিলিয়ন ডলার ঘুষ দিয়েছিলেন।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, ওবামা প্রশাসন ইরানের কাছে ১৭০ কোটি (১.৭ বিলিয়ন) ডলার নগদ অর্থ পাঠিয়েছিল। এই অর্থ একটি বোয়িং ৭৫৭ উড়োজাহাজে করে তেহরানে পাঠানো হয়। ওবামা প্রশাসন অর্থের বিনিময়ে সমঝোতায় পৌঁছানোর দুর্বল কৌশল গ্রহণ করেছিল।

ট্রাম্প জানান, ওবামা প্রশাসন তৎকালীন সময়ে জানিয়েছিল, এই ১.৭ বিলিয়ন ডলার ছিল ইরানের দীর্ঘদিনের একটি আর্থিক দাবির আইনি নিষ্পত্তি। এটি কোনো নতুন মার্কিন তহবিল ছিল না। বরং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আটকে থাকা ইরানের নিজস্ব বৈদেশিক সম্পদ অবমুক্ত করা হয়েছিল।

উল্লেখ্য, ট্রাম্প ২০১৮ সালে এই ঐতিহাসিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন