মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা শরিফ 

সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ লাগানো হয়েছে। সোমবার (১৫ জুন) পুরনো গিলাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন গিলাফে মোড়ানো হয় আল্লাহর ঘর কাবা। গিলাফকে আরবিতে ‘কিসওয়া’ বলা হয়।

আরবি নতুন বছর ১৪৪৮ হিজরির প্রথম দিনে পবিত্র কাবার এ গিলাফ পরিবর্তন করা হয়। হিজরি নববর্ষকে স্মরণীয় করতে গত কয়েক বছর থেকে হিজরি সনের প্রথম রাতে (১ মহরম) এটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মসজিদুল হারাম ও মসজিদ কর্তৃপক্ষ।

এ বছরও সেই ধারাবাহিকতায় রাজপরিবারের প্রতিনিধি ও পবিত্র দুই মসজিদের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

সৌদি আরবের আল জৌদ এলাকার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে অত্যন্ত সূক্ষ্ম বুননে তৈরি করা হয় এই গিলাফ। এটি তৈরিতে শতাধিক দক্ষ শিল্পীর সময় লেগেছে প্রায় ১১ মাস।

ঐতিহ্যবাহী ৭টি ধাপে তৈরি করা হয় এই গিলাফ বা কিসওয়া। ধাপগুলোর মধ্যে আছে পানি বিশুদ্ধকরণ, রেশম ধোয়া, বয়ন, ছাপানো, সূচিকর্ম, সংযোজন এবং চূড়ান্ত পরীক্ষা। পরে বিশেষভাবে প্রস্তুত একটি যানবাহনে করে গিলাফটি মসজিদে হারামের মাতাফ প্রাঙ্গণে পৌঁছে দেওয়া হয়।

এই গিলাফে ৪৭ টুকরো দামি রেশম (সিল্ক) কাপড় ব্যবহার করা হয়েছে। নতুন এই গিলাফের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ওপর খোদাই করা কোরআনের ৬৮টি আয়াত। ক্যালিগ্রাফিগুলো ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেটের স্বর্ণ ও ১০০ কেজি রুপার সুতা। পুরো গিলাফটির মোট ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।

সৌদির প্রচলিত নিয়ম অনুযায়ী, নতুন গিলাফটি কাবা শরিফের খাদেম ও দায়িত্বপ্রাপ্তদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অন্যদিকে পুরোনো গিলাফটি ছোট ছোট অংশে কেটে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়।

প্রতি বছরের মত এ বছরও সেই ধারাবাহিকতায় রাজপরিবারের প্রতিনিধি ও পবিত্র দুই মসজিদের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup