মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে মধ্যস্থতাকারী করে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৫:৪৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। তার ভাষ্য অনুযায়ী, দুই দেশ পরোক্ষভাবে মতবিনিময় চালিয়ে যাচ্ছে এবং একটি গ্রহণযোগ্য খসড়ায় পৌঁছানোর চেষ্টা করছে।

সোমবার (০৮ জুলাই) আফগানিস্তান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বিষয়টি জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

আমির সাইদ ইরাভানি বলেন, পাকিস্তানের মাধ্যমে উভয় পক্ষ নিজেদের অবস্থান, প্রস্তাব ও মতামত বিনিময় করছে। আলোচনার লক্ষ্য হলো একটি চূড়ান্ত খসড়ার বিষয়ে সমঝোতায় পৌঁছানো।

তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও উল্লেখ করেন তিনি। ইরানি রাষ্ট্রদূতের ভাষ্য, খসড়ার বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং এখনো পূর্ণ মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি।

তিনি বলেন, চুক্তির চূড়ান্ত রূপ নিয়ে ঐকমত্যে পৌঁছানো না গেলেও আলোচনা বন্ধ হয়নি। বরং উভয় পক্ষ সমাধানের পথ খুঁজতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন