বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
কুয়েত-বাহরাইনে হামলা

৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির আলাপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০২:০৯ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
expand
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিনি ফ্রান্স, তুরস্ক, কাতার, মিশর, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।

বুধবার (০৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। একই সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গেও বার্তা বিনিময়ের কথা উল্লেখ করা হয়।

এই কূটনৈতিক তৎপরতা এমন এক সময়ে দেখা গেল, যখন কুয়েত ও বাহরাইনকে ঘিরে নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোনের আঘাতে কুয়েতের বিমানবন্দরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাতে জানা যাচ্ছে। হামলায় বহু মানুষ আহত হয়েছেন।

অন্যদিকে বাহরাইনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা।

হামলার ঘটনায় কুয়েত ও বাহরাইন উভয় দেশই উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো ধরনের নিরাপত্তা হুমকির জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বাহরাইনের সামরিক কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন