শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পিএম
ছবি এআই
expand
ছবি এআই

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুকুম সিদরা উপকূলীয় এলাকা থেকে মাছ ধরার পর ফেরার পথে প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

উল্লেখ্য, ওমান বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় কর্মরত আছেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন