বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পিএম
হরমুজ প্রণালী
expand
হরমুজ প্রণালী

যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার একদিন পার না হতেই ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে ওই রুটে ট্যাঙ্কার চলাচল "সম্পূর্ণ বন্ধ" থাকবে।

বুধবার (৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'ফারস' এই বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, ‘ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে হামলা চালানোর" প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানি নৌবাহিনীর কাছ থেকে বেশ কয়েকটি জাহাজ একটি বার্তা পেয়েছে। এতে বলা হয়েছে, সমুদ্রে প্রবেশের চেষ্টাকারী যেকোনো জাহাজকে ধ্বংস করা হবে।

অন্যদিকে ইসরায়েল লেবাননে তাদের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ইরান এই কঠোর অবস্থানে যাওয়ার আগে মাত্র দুটি জাহাজকে প্রণালীটি অতিক্রম করার অনুমতি দিয়েছিল।

বুধবার সকালেই জেনারেল ড্যান কেইন জানিয়েছিলেন, তার বিশ্বাস প্রণালীটি উন্মুক্ত রয়েছে। মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে সফল দাবি করলেও, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ ট্রাম্প প্রশাসনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের এই অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জ্বালানি তেলের (গ্যাস ও ডিজেল) মূল্যের ওপর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন