

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি নির্দেশনা না মানার অভিযোগসহ সম্প্রতি নানা বিষয়ে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার তথা মিশন প্রধান শিকদার মো. আশরাফুর রহমান।
এবার এই কূটনীতিকের বিরুদ্ধে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এনপিবিকে মুঠোফোন এ বিষয়ে বিস্তারিত জানান ঋতুপর্ণা।
তিনি বলেন, আশরাফুর রহমান কেনো এমন করেছেন আমি কোনো যুক্তি খুঁজে পেলাম না। দুঃখ পেয়েছি এবং অবাকও হয়েছি।
এ ঘটনায় কোনো ব্যবস্থা নিবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে জনপ্রিয় এই ভারতীয় অভিনেত্রী বলেন, "আমি বাংলাদেশের কাছের মানুষ এবং বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশে আমার অনেক ইতিহাস, অনেক স্মৃতি।
সেখানে আমার জীবনের একটা বড় সময় কেটেছে এবং আশাকরি সামনেও কাটবে। অনেকের ভালোবাসা পেয়েছি। দারুণ দারুণ ছবি করেছি। তাই বাংলাদেশ থেকে যখন কিছু শুনি, তখন মর্মাহত হই। বুঝি না কেনো করেছে।"
তিনি আরও বলেন, ভগবান বলো, আল্লাহ বলো সবাই দেখছেন। কে কি বললো তাতে আমি ক্ষুন্ন হবো না। কারণ আমি জানি আমার শক্তিটা কি এবং সত্যটাও কি।
এ বিষয়ে জানতে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ভারপ্রাপ্ত মিশন প্রধান শিকদার মো. আশরাফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঋতুপর্ণা সেনগুপ্তের মতন একজন সেলিব্রিটি মানুষকে নিয়ে কোনো বাজে কথা বলিনি।
এদিকে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরেও নারী সহকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য মিশন প্রধান আশরাফুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।
মন্তব্য করুন