শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬ গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পিএম আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৯ পিএম
expand
৬ গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইরান সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত অভিযোগে ছয়জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে এই ফাঁসি কার্যকর হয়।

স্থানীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা চারজন নিরাপত্তাকর্মীকে হত্যা এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করেছিল।

ঘটনাগুলোর মধ্যে খোররামশাহরে সংঘটিত একটি বোমা হামলার কথাও রয়েছে, যদিও এ হামলার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

গত সপ্তাহে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানিয়েছিলেন, গুপ্তচরবৃত্তির শাস্তি বাড়ানোর প্রস্তাব এবং অসামরিক ড্রোন ব্যবহারের নিয়ন্ত্রণবিষয়ক খসড়া আইন অনুমোদন পেয়েছে।

তার ব্যাখ্যায় বলা হয়, সংবিধান ও শরিয়ার কিছু অস্পষ্টতা থাকার কারণে খসড়াগুলো সংশোধন করা হয়েছিল। পর্যালোচনার পর গার্ডিয়ান কাউন্সিল জানায়, সংশোধিত আইনে শরিয়াহ বা সংবিধানের সঙ্গে আর কোনো অসঙ্গতি নেই।

নতুন ‘গুপ্তচরবৃত্তি আইন’-এ উল্লেখ করা হয়েছে, দেশের জাতীয় নিরাপত্তা বা স্বার্থবিরোধী কাজ করা অথবা ‘ইহুদিবাদী শাসনব্যবস্থা ও শত্রু রাষ্ট্রের সহযোগীদের’ বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান থাকবে।

অন্যদিকে, দ্বিতীয় আইনটি অসামরিক ড্রোন ব্যবহারের জন্য আইনি কাঠামো নির্ধারণ করেছে। এতে নিরাপত্তা, লাইসেন্স প্রদান ও তদারকি প্রক্রিয়া স্পষ্ট করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন