শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রাণবাহী ফ্লোটিলা থেকে ২০ সাংবাদিক আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ এএম
expand
ত্রাণবাহী ফ্লোটিলা থেকে ২০ সাংবাদিক আটক

গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ২০ জনেরও বেশি সাংবাদিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছে প্যারিসভিত্তিক সাংবাদিক সুরক্ষা সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ), যারা শুক্রবার এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ফ্লোটিলায় ২০ জনের বেশি আন্তর্জাতিক সাংবাদিক ছিলেন, যারা গত মাসে গাজামুখী এই অভিযানে যোগ দেন। আরএসএফের ভাষ্য অনুযায়ী, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ইসরায়েলি নৌবাহিনী নৌযানগুলোকে থামাতে শুরু করে। এগুলোতে রাজনীতিক ও মানবাধিকারকর্মীরাও ছিলেন। সেই সময়ই সাংবাদিকদের আটক করা হয়।

আরএসএফ জানায়, মোট ৪৫০ জনেরও বেশি যাত্রী বহনকারী জাহাজগুলোকে গাজায় প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী।

সংস্থাটির ক্রাইসিস ডেস্কের প্রধান মার্টিন রক্স এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের আটক এবং তাদের পেশাগত কাজকর্মে বাধা দেওয়া তথ্য জানার ও জানানোর অধিকারের বড় ধরনের লঙ্ঘন। অভূতপূর্ব মানবিক অভিযানের খবর কভার করতে থাকা সংবাদকর্মীদের অবৈধভাবে আটক করার আমরা তীব্র নিন্দা জানাই।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন