শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার পথে যাত্রাকারী শেষ নৌযানটিও আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম
expand
গাজার পথে যাত্রাকারী শেষ নৌযানটিও আটক

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক বহরের শেষ নৌযান ‘ম্যারিনেট’ শুক্রবার সকালে আটক করেছে ইসরায়েলি সেনারা। আল–জাজিরার খবর অনুযায়ী, গাজার উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি কমান্ডোরা নৌযানটিতে ওঠে পড়ে।

সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, সশস্ত্র সেনারা জোরপূর্বক নৌযানে প্রবেশ করে উপস্থিত কর্মীদের নিয়ন্ত্রণে নিচ্ছে। এই বহরটি মূলত গাজায় ত্রাণ ও অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়েছিল।

৪০টিরও বেশি নৌযানের এই বহরে শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়েছিলেন। তারা ইসরায়েলের আরোপিত অবরোধ অতিক্রম করে গাজায় পৌঁছাতে চেয়েছিলেন।

ইসরায়েল শুরু থেকেই ঘোষণা দিয়েছিল যে, তারা এই ফ্লোটিলা থামাবে। তাদের দাবি—নৌযানগুলো বৈধ অবরোধ ভাঙার চেষ্টা করছে। অন্যদিকে কর্মীরা একে মানবিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবিক সহায়তা পৌঁছানো ঠেকানো উচিত নয়।

ইতিমধ্যে গ্রিসসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ এই আটকানোর প্রতিবাদে বিক্ষোভে নেমেছে। গাজায় ইসরায়েলি হামলায় বহু মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে বিক্ষোভ আরও তীব্র আকার নিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন