শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানকে গুঁড়িয়ে দেওয়ার ভিডিও ছাড়ল ইরান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০২:৩২ এএম
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানকে গুঁড়িয়ে দেওয়ার ভিডিও ছাড়ল ইরান (সংগৃহীত ছবি)
expand
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানকে গুঁড়িয়ে দেওয়ার ভিডিও ছাড়ল ইরান (সংগৃহীত ছবি)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা ‘ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে। এবার সে হামলার ভিডিও প্রকাশ করল তারা।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানানো হয়, আইআরজিসি ‘ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে। এ ঘটনার একটি ভিডিও-ও প্রকাশ করা হয়েছে।

সংবাদমাধ্যম 'মিডল ইস্ট আই' এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। তবে ঘটনা নিশ্চিত হওয়া গেলে এটি হবে মার্কিন কোনো এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হানার প্রথম ঘটনা। একই সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানের পক্ষ থেকে মার্কিন বিমানে হামলারও প্রথম ঘটনা হবে এটি।

উল্লেখ্য, মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়ার ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড, আর মিলিটারি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন