মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৫:১২ পিএম আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। লারিজানি ইরানের বেঁচে থাকা সর্বজ্যেষ্ঠ নেতাদের একজন ছিলেন।

মঙ্গলবার (১৭ মার্চ ) এক বিবৃতিতে ইসরায়েল কাৎজ এই তথ্য জানান।

এর আগে সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, লারিজানি ‘হত্যাচেষ্টার লক্ষ্যবস্তু’ ছিলেন। অন্যদিকে টেলিভিশন চ্যানেল এন১২ জানিয়েছে, হামলার ফলাফল ‘এখনো পর্যালোচনা করা হচ্ছে’।

ইসরায়েলের সামরিক প্রধান এয়াল জামির এক বিবৃতিতে বলেছেন, রাতে ‘গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক সাফল্য অর্জিত হয়েছে’।

সূত্র : ডেইলি মেইল, এএফপি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন