শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লোটিলায় অংশ নেওয়া ২০০-এর বেশি অধিকারকর্মী আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১০:৩৩ এএম আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১০:৩৫ এএম
expand
ফ্লোটিলায় অংশ নেওয়া ২০০-এর বেশি অধিকারকর্মী আটক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এসব নৌযানে ৩৭টি দেশের অন্তত ২০১ জন স্বেচ্ছাসেবী ও অধিকারকর্মী ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সাইফ আবুকেশেক।

তাঁর দেওয়া তথ্যে জানা যায়, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন ও মালয়েশিয়ার ১২ জন রয়েছেন।

আবুকেশেক আরও বলেন, এই গ্রেপ্তার অভিযান চললেও ফ্লোটিলার মূল মিশন বন্ধ হয়নি। এখনো প্রায় ৩০টি জাহাজ ইসরায়েলি সামরিক বাহিনীর বাধা উপেক্ষা করে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে।

তিনি যোগ করেন, অংশগ্রহণকারীরা অনুপ্রাণিত ও দৃঢ় সংকল্পবদ্ধ। অবরোধ ভেঙে একসঙ্গে গাজায় পৌঁছানোর জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন