শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৮:৩১ এএম
expand
ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ

গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান ইসরায়েলের হাতে আটক হওয়ার ঘটনার পরপরই ইতালির একাধিক শহরে বিক্ষোভ শুরু হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি প্রকাশ্যে আসার রাতেই বিক্ষোভকারীরা রাস্তায় নামেন।

ইতালির দক্ষিণাঞ্চলের নেপলস শহরে প্রতিবাদকারীরা প্রধান রেলস্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল স্থগিত করেন। রাজধানী রোমে টার্মিনি রেলস্টেশনের আশপাশে বিক্ষোভকারীরা সমবেত হলে পুলিশ তাদের চারপাশ ঘিরে রাখে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, শুধু ইতালিই নয়—স্পেন, জার্মানির রাজধানী বার্লিন, গ্রিসের এথেন্স এবং তুরস্কের ইস্তাম্বুলেও হাজারো মানুষ রাস্তায় নেমে ফ্লোটিলায় হামলার নিন্দা জানাচ্ছেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় রয়েছে ৪৫টিরও বেশি জাহাজ, যেখানে প্রায় ৫০০ জন যাত্রী রয়েছেন—যাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ একটি ইতালীয় দলও আছে। তারা ওষুধ ও খাদ্যসামগ্রী বহন করে গাজায় অবরোধ ভাঙার প্রচেষ্টা চালাচ্ছিলেন।

ইসরায়েল এ নৌবহরকে বারবার ফিরে যাওয়ার বার্তা দিলেও ফ্লোটিলার সদস্যরা যাত্রা অব্যাহত রাখেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন