শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর হুতিদের নিষেধাজ্ঞা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ এএম
যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের হুতি আন্দোলন
expand
যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের হুতি আন্দোলন

চার মাসের যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের হুতি আন্দোলন (আনসারআল্লাহ)।

মঙ্গলবার সানায় হুতি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নিষেধাজ্ঞার তালিকায় ১৩ মার্কিন কোম্পানির পাশাপাশি আরও ৯ ব্যক্তি ও দুটি জাহাজ রয়েছে।

গত মে মাসে ওয়াশিংটন ও হুতিদের মধ্যে হামলা বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে চলতি সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র হুতিদের ওপর নতুন নিষেধাজ্ঞা দেয়। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইয়েমেনে ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছিলেন।

মার্কিন ট্রেজারির তথ্যমতে, ওই নিষেধাজ্ঞায় ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং চারটি জাহাজ অন্তর্ভুক্ত ছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ—অর্থ সংগ্রহ, চোরাচালান এবং হামলায় সহায়তা করা। তালিকায় কয়েকটি চীনা কোম্পানিও ছিল, যাদের বিরুদ্ধে হুতিদের সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগ আনা হয়।

২০২৩ সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, হুতিরা লোহিত সাগরের বাণিজ্যপথে হুমকি সৃষ্টি করছে। এ সময়ে তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার বেশিরভাগই ইসরায়েল-সম্পৃক্ত জাহাজকে লক্ষ্য করে। হুতিদের বক্তব্য, এসব হামলা গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিশোধ এবং ফিলিস্তিনিদের সমর্থনে পরিচালিত হচ্ছে।

সূত্র: শাফাক নিউজ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন