রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিরক্ষামন্ত্রী, সেনা ও আইআরজিসি প্রধানের মৃত্যু নিশ্চিত করল ইরান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষা পরিষদের প্রধান আলী শামখানি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দুল রহিম মুসাভি এবং ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান।

রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শনিবার সকালে প্রতিরক্ষা পরিষদের বৈঠকে মার্কিন ও ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন উচ্চপদস্থ ইরানি সামরিক কমান্ডার শহীদ হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন- ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি, আইআরসিজি কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষা পরিষদের প্রধান আলী শামখানি এবং প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ প্রমুখ।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও টার্গেট করা হয়।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনি গতকাল শনিবার ভোরে তার দফতরে ‘দায়িত্ব পালনরত অবস্থায়’ নিহত হন। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এখনো অক্ষত রয়েছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনবিদ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন।

সূত্র: তাসনিম নিউজ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X