

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানে যুক্তরাষ্ট ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধের কারণে সৌদি আরব উমরাহ হজ পালন করতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম আটকা পড়েছেন। উমরাহ পালন শেষে আজ সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট।
শনিবার ( ২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী শুরু করে ইরানে সামরিক অভিযান। জবাবে ইরানও মধ্যপ্রচ্যের ৬টি দেশে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে বিঘ্নিত হচ্ছে ওই অঞ্চলের বিমান চলাচল।
সামাজিক যোগাযোমাধ্যমে মুশফিক লিখেছেন, 'আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম।
আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।'
এমন পরিস্থিতিতে কবে দেশে ফিরতে পারবেন তা নিয়ে উদ্বিগ্ন এই ক্রিকেটার, 'সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।'
মন্তব্য করুন

