

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ছয়টি দেশ থেকে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। এই দেশের মধ্যে রয়েছে আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইন।
দূতাবাসগুলো প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। প্রয়োজনে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগের নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে, যুদ্ধ শুরু হওয়ার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় তিনজন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি-সহ বিভিন্ন স্থানে পাল্টা হামলা শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় দূতাবাসগুলো প্রবাসীদের নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানাচ্ছে।
দূতাবাসের জরুরি নির্দেশনায় বলা হয়েছে, আকাশের নিচে বা সামরিক স্থাপনার আশপাশে অযথা ঘোরাফেরা না করা, অপ্রয়োজনীয় জমায়েত এড়ানো এবং সবসময় নগদ টাকা, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি এবং শুকনো খাবার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের সঙ্গে জরুরি যোগাযোগের জন্য হটলাইন ও ইমেইল ঠিকানাগুলো নিম্নরূপ:
দুবাই কনস্যুলেট: +৯৭১ ৫০৮১৬৮২৫৩, +৯৭১৫০৮১৬৮৩৬৩
ইমেইল: [email protected]
কুয়েত:
বাহরাইন:
দূতাবাসগুলো প্রবাসীদের সতর্কভাবে চলাফেরার এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ছবি বা ভিডিও শেয়ার না করার পরামর্শও দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

