রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সকালের পর রাতেও বাড়ল স্বর্ণের দাম 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১২:৩৪ এএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। সকালে দাম সমন্বয়ের পর রাতে আরেক দফা বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোচ্চ ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়িয়েছে।

শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, রোববার (১ মার্চ) থেকে নতুন দর কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে বলে সংগঠনটির ব্যাখ্যা।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির খবরে বিশ্ববাজারেও মূল্যচাপ দেখা যাচ্ছে। বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইয়েলের হামলার খবরে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন।

আন্তর্জাতিক মূল্যতথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২৭৮ ডলারে পৌঁছেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X