

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অধিকৃত পশ্চিমতীরের জিত জংশনে গুলির ঘটনায় এক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) ঘটে যাওয়া এ ঘটনায় হামলাকারী সন্দেহে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ঘটনার পর পুরো এলাকা ঘিরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাভ (২০)। তিনি প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এবং উত্তর ইসরায়েলের লোটেম শহরের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা যায়, এক ফিলিস্তিনি ট্রাকচালক হঠাৎ গতি বাড়িয়ে জিত জংশনে থাকা ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে যান এবং কাভকে ধাক্কা দেন। পরে ট্রাকটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এ সময় সেনারা চালকের দিকে গুলি চালালে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তদন্তে আরও উঠে এসেছে, গুলি চালানোর সময় সহযোদ্ধাদের গুলিতেই কাভের মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় মাগেন ডেভিড আদমের সহযোগিতায় তাকে পেতাহ টিকভার বেইলিনসন হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আইডিএফ জানায়, হামলাকারী নাবলুসের বাসিন্দা। ঘটনাটির পর সেনারা নাবলুস ও পার্শ্ববর্তী গ্রামের প্রবেশপথ বন্ধ করে দেয়। ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, ক্যালকিলিয়া শহরের প্রবেশপথ এবং নাবলুসের সঙ্গে রুট ৫৫ ধরে সংযুক্ত গ্রামগুলোতেও অবরোধ আরোপ করা হয়েছে।
মন্তব্য করুন