রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আরব সাগরে আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আরেকটি বিমানবাহী রণবাহী জেরাল্ড আর ফোর্ড মোতায়েনের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, দ্বিতীয় বিমানবাহী রণতরী শীঘ্রই মধ্যপ্রাচ্যে পাঠানো হবে। এটি ইতিমধ্যেই আরব সাগরে অবস্থানরত আব্রাহাম লিঙ্কন রণতরীর সঙ্গে যুক্ত হবে।

বিশ্লেষকরা মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপকে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে চলমান আলোচনায় চাপ বাড়ানোর অংশ হিসেবে দেখছেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এটি খুব শিগগিরই যাবে। যদি আমরা কোনো চুক্তি করতে না পারি, তাহলে আমাদের এটি প্রয়োজন হবে।’ এর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে, পারমাণবিক বিষয়ে ইরানের সঙ্গে কোনো সমঝোতা ব্যর্থ হলে সামরিক উপস্থিতি বাড়ানো হবে।

একই সঙ্গে ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন এবং বলেন, আগামী মাসে পারমাণবিক আলোচনা সমাধানে পৌঁছাতে পারে। তবে ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিংকন নৌ-বহর আরব সাগরে অবস্থান করছে। এবার জেরাল্ড আর ফোর্ড রণতরী যুক্ত হয়ে সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X