বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের নাগালের মধ্যেই আছে’

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম
মার্কিন সামরিক ঘাঁটি ।। ছবি: সংগৃহীত
expand
মার্কিন সামরিক ঘাঁটি ।। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের নাগালের মধ্যেই আছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া।

তিনি বলেছেন, ‘মার্কিন ঘাঁটিতে আমাদের অ্যাক্সেস সহজ এবং এটি তাদের দুর্বলতা বাড়িয়েছে। আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্টকে আপস অথবা যুদ্ধের মধ্যে একটি বেছে নিতে হবে।

এদিকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পারস্য উপসাগরে জ্বালানি পাচারের অভিযোগে পারস্য উপসাগরে দু’টি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই জাহাজ জব্দের ঘটনা ঘটল। এই ঘটনা উপসাগরীয় অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্রের বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজ দুটিতে ১০ লাখেরও বেশি লিটার পাচার করা জ্বালানি পাওয়া গেছে। এ ঘটনায় মোট ১৫ জন বিদেশি নাবিককে বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্যাংকারগুলোতে কোন দেশের পতাকা রয়েছে কিংবা নাবিকদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানানো হয়নি।

ইরানি কর্তৃপক্ষের দাবি, এসব জাহাজ কয়েক মাস ধরে জ্বালানি পাচারের সঙ্গে জড়িত ছিল। নিয়মিত নজরদারির মাধ্যমেই তাদের গতিবিধি শনাক্ত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup