রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর আস মুহাম্মদের মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভয়াবহ এক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আস মুহাম্মদ। গত ২৮ আগস্ট দুপুরে ভারতের উত্তরাখণ্ডের সহসপুর এলাকায় দেহরাদুন-পাঁওটা সাহেব জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ২৫ বছর বয়স হয়েছিল এ ইউটিউবারের।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আস মুহাম্মদ জাতীয় সড়কে তার স্পোর্টস বাইকটি চালাচ্ছিলেন। সেদিন সকালেই দেহরাদুন থেকে কিনেছিলেন মোটরসাইকেলটি। তিনি মোটরসাইকেল চালিয়ে হিমাচল প্রদেশের পাঁওটা সাহেবের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সহসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ রাওয়াত জানান―মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সজোরে ধাক্কা লাগলে এতে আহত হন আস মুহাম্মদ। পরবর্তীতে তার আঘাতের তীব্রতা বাড়তে থাকে এবং তীব্রতার কারণে মৃত্যু হয় তার।

পুলিশের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, আস মুহাম্মদ মোটরসাইকেল চালানোর বিভিন্ন ভিডিও (ভ্লগ) কনটেন্ট তৈরি করতেন। পরবর্তীতে সেসব তার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে পোস্ট করতেন তিনি।

উল্লেখ্য, আস মুহাম্মদ বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি ও স্পোর্টস বাইক নিয়ে ভ্লগ তৈরি করতেন। পরবর্তীতে সেসব কনটেন্ট বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট করতেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন