শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ এএম
expand
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৭৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা অভিযানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৪১ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৭৯টি মরদেহ এবং ২২৮ জন আহতকে আনা হয়েছে। আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন।

মন্ত্রণালয়ের দাবি, বহু লাশ এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছে, উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।

শুধু সহায়তা সংগ্রহের চেষ্টার সময়ই গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ৮ জন, আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৫১৩ জন এবং আহত হয়েছেন ১৮ হাজার ৪০০ জনের বেশি।

গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে রয়েছে শিশুও। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত অনাহারে প্রাণ গেছে ৪৩৫ জনের, যার মধ্যে শিশু ১৪৭ জন।

২ মার্চ থেকে সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় প্রায় ২৪ লাখ মানুষ দুর্ভিক্ষ ঝুঁকিতে পড়েছেন।

খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ইতিমধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি মধ্য ও দক্ষিণাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একাধিকবার ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন