মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জনই শিশু। সোমবার (৩১ আগস্ট) এই বিস্ফোরণের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের কৌশাম্বি জেলায় শক্তিশালী ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার আশপাশের কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। বিস্ফোরণে নিহতের বেশিরভাগই এসব বাড়ির বাসিন্দা ছিলেন।

ভারতের দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস বলেছে, বিস্ফোরণে কমপক্ষে ৮ শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের বয়স চার থেকে ১৩ বছরের মধ্যে।

উত্তর প্রদেশ পুলিশের কর্মকর্তা সত্যনারায়ণ প্রজাপত প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিস্ফোরণে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং দুর্বল নজরদারি ব্যবস্থার কারণে ভারতে শিল্পকারখানায় এই ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

এর আগে, চলতি বছরের মার্চে পশ্চিম ভারতের একটি আতশবাজি কারখানায় আগুনে অন্তত ১৭ জন নিহত হন।

পরের মাসে দেশটির দক্ষিণাঞ্চলে আতশবাজির অপর এক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও আটজনের প্রাণহানি ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank