বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন ভারতীয় পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৫:৪০ এএম
ভারতের রাষ্ট্রয়ত্ত একটি ফ্লাইট। ছবি: সংগৃহীত
expand
ভারতের রাষ্ট্রয়ত্ত একটি ফ্লাইট। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে আকাশে ওড়ার সময় সাময়িক বিপদের কবলে পড়া এয়ার ইন্ডিয়ার ফুকে-দিল্লি ফ্লাইটটির পাইলট ইন কমান্ড গাঁজা (মারিজুয়ানা) সেবন করেছিলেন বলে জানা গেছে। ওই ফ্লাইটের ২৪ যাত্রী দুর্ঘটনায় আহত হন।

মঙ্গলবার (১১ আগস্ট) হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাইলটের পোস্ট ফ্লাইট ক্রিনিংয়ে সাইকোঅ্যাক্টিভ উপাদানের উপস্থিতি পাওয়া গেছে।

তবে, সরকারের একটি নথিতে উল্লেখ করা হয়, ওই পাইলটের প্রাথমিক পরীক্ষায় ড্রাগ টেস্টে নেগেটিভ আসে। পরবর্তীতে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে নিশ্চিত করে, ওই পাইলটের পরের পরীক্ষাতেই গাঁজা সেবনের বিষয়টি ধরা পড়েছে।

৪ আগস্ট উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭৯ ফ্লাইটটি হঠাৎ ৩০০ ফিট নীচে নেমে যায়। এতে তীব্র ঝাঁকুনিতে ২০ যাত্রী ও ৪ জন ক্রু সদস্য আহত হন।

ঘটনার পরপরই বিমানটি ১৩৭ যাত্রীকে নিয়ে নিরাপদে দিল্লিতে অবতরণ করে। অভিযুক্ত পাইলটকে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করছে ভারতের এয়ারক্রাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো।

বিমানটি দিল্লিতে অবতরণের পরপরই তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে দুই পাইলটকে সাইকোঅ্যাক্টিভ উপাদানের উপস্থিতি পরীক্ষার জন্য স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন