

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের পর চাপে রয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বড় দুঃসংবাদ পেয়েছে দলটি। তিন রাজ্যের তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে মুখ থুবড়ে পড়ছে নরেন্দ্র মোদির দল।
বিহারের বাঁকিপুর আসনে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের ছেড়ে যাওয়া আসনে দলটির প্রার্থী নীরজ কুমার সিনহা হারতে চলেছেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের কাছে।
সোমবার বিকেল পর্যন্ত আসা ফল অনুযায়ী, ২৯ রাউন্ডের ভোটগণনা শেষে প্রশান্ত কিশোর ১৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী নীরাজ কুমার সিনহা। রাজ্যের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী রেখা কুমারী কোনও লড়াই-ই দিতে পারেননি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা মাত্র ১১ হাজার।
উপনির্বাচনে বাঁকিপুরের মতো বিজেপি হতাশ হয়েছে মধ্যপ্রদেশের দাতিয়া আসনও। এটি কংগ্রেসের দখলে থাকলেও বিজেপি নেতৃত্ব তা ছিনিয়ে নিতে চেয়েছিল। কিন্তু বিজেপির পছন্দের প্রার্থী ক্রমশ পিছিয়ে যাচ্ছেন কংগ্রেসের কাছে। বিকেল চারটায় কংগ্রেসের প্রার্থী ঘনশ্যাম সিং এগিয়ে রয়েছেন ৯ হাজার ভোটে।
দলটির ঘাঁটি গুজরাটে কিছুটা মুখরক্ষা হয়েছে বিজেপির। মঞ্জলপুর আসনে আগের নির্বাচনে তারা লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় পেয়েছিল। এ উপনির্বাচনে তারা মোটে ২৭ হাজার ভোটে এগিয়ে আছে। এই নির্বাচনে ভোটের পরিমাণে এমন পতন ভাবাচ্ছে বিজেপিকে।
উল্লেখ্য, ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) উত্থান এবং শিক্ষার্থীদের আন্দোলনের পর প্রথম নির্বাচনগুলোতে সুবিধা করতে পারেনি ক্ষমতাসীন বিজেপি। শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস