

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেরালা রাজ্যে বৃষ্টি ও বন্যায় ১১ জন এবং কর্ণাটকে ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে।
কেরালা সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, রোববার (০২ আগস্ট) পর্যন্ত বৃষ্টিজনিত ঘটনায় মৃতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় সাত হাজার ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য রাজ্যজুড়ে প্রায় ২৭৫টি ত্রাণকেন্দ্র খোলা হয়েছে।
কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জেলা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ত্রাণকেন্দ্রের ব্যবস্থাপনা পর্যালোচনা করবেন। এর আগে রোববার তিনি জানান, বন্যাকবলিত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারও কেরালার কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির কারণে কেরালার বিভিন্ন জেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাজ্য পর্যায়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করেছে সরকার।
এদিকে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, কর্ণাটক রাজ্যে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে শনিবার এক দম্পতি ও তাদের ছেলে নিহত হয়েছেন বলে।
সূত্র: রয়টার্স