শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর মরদেহ মোটরসাইকেলে বেঁধে পথ চললেন স্বামী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম
স্ত্রীর মরদেহ মোটরসাইকেলে বেঁধে পথ চললেন স্বামী
expand
স্ত্রীর মরদেহ মোটরসাইকেলে বেঁধে পথ চললেন স্বামী

ভারতের নাগপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়-এক ব্যক্তি তার স্ত্রীর মরদেহ মোটরসাইকেলের পেছনে বেঁধে দীর্ঘ পথ অতিক্রম করছেন।

স্থানীয় পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম অমিত বুমরা যাদব (৩৬)। তার স্ত্রী জ্ঞ্যায়ার্সি যাদব (৩৫)-এর সঙ্গে তিনি ৯ আগস্ট লোনারা থেকে মধ্যপ্রদেশের কারানপুর যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেল একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় উল্টে যায়। ঘটনাস্থলেই জ্ঞ্যায়ার্সির মৃত্যু হয়, তবে অমিত প্রাণে বেঁচে যান।

দুর্ঘটনার পর অমিত পথচারীদের কাছে সাহায্য চাইলেও প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে কেউ পাশে আসেননি। শেষ পর্যন্ত অসহায় অবস্থায় তিনি স্ত্রীর দেহটি মোটরসাইকেলের পেছনে বেঁধে নিজ গ্রামে ফিরতে শুরু করেন।

পুলিশ জানায়, খুমারি টোল প্লাজায় অমিতকে থামানোর চেষ্টা করা হলেও তিনি না থেমে এগিয়ে যান। পরে পুলিশ তার বাড়ি পর্যন্ত গিয়ে তাকে থামায়।

নাগপুরের গ্রামীণ পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই মর্মস্পর্শী ঘটনাটি ভারতে নয়, বিশ্বব্যাপী মানবিকতা ও সড়ক দুর্ঘটনার পর সহায়তার অভাব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন