শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ‘আই লাভ মোহাম্মদ’ লেখায় মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক অভিযান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:১৮ পিএম
ভারতে ‘আই লাভ মোহাম্মদ’ লেখায় মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক অভিযান
expand
ভারতে ‘আই লাভ মোহাম্মদ’ লেখায় মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক অভিযান

ভারতে মুসলমানদের ওপর প্রশাসনিক অভিযান ও নিপীড়ন আরও তীব্র হচ্ছে। সাম্প্রতিক সময়ে ‘আই লাভ মোহাম্মদ (I Love Mohammad)’ লেখা পোস্টার, টি-শার্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

বিজেপি শাসিত রাজ্যগুলোতে অনেক স্থানে মুসলমানদের বাড়িঘরও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।

ঘটনার সূচনা হয় উত্তরপ্রদেশের কানপুরে। গত ৪ সেপ্টেম্বর সেখানে নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিলাদে অংশগ্রহণকারীরা ‘আই লাভ মোহাম্মদ’ লেখা ব্যানার ও বোর্ড প্রদর্শন করেন। কিন্তু স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো অভিযোগ তোলে, এটি নাকি ধর্মীয় উসকানি ও স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই করা হয়েছে।

অভিযোগের পরপরই পুলিশ ‘ধর্মীয় উত্তেজনা ছড়ানো’র অভিযোগে কয়েকজন মুসলমানকে গ্রেপ্তার করে এবং বহুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মানবাধিকার সংস্থা ও নাগরিক অধিকারকর্মীরা বলছেন, এসব অভিযানের কোনো বৈধ ভিত্তি নেই। ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে। শান্তিপূর্ণ কোনো বক্তব্য বা প্রতীক ব্যবহার অপরাধ হিসেবে গণ্য হতে পারে না।

মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (APCR) জানিয়েছে, গত এক মাসে অন্তত ২২টি মামলায় প্রায় ২,৫০০ মুসলমানকে অভিযুক্ত করা হয়েছে এবং ৪০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন।

অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, ‘আই লাভ মোহাম্মদ’ প্রচারণা ছিল সম্পূর্ণ অহিংস ও ধর্মীয় ভালোবাসার প্রকাশ, কিন্তু সরকার সেটিকে ‘জনশৃঙ্খলা ভঙ্গের’ অজুহাতে ব্যবহার করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকারের হিন্দুত্বকেন্দ্রিক নীতি মুসলমানদের আরও প্রান্তিক করে তুলছে। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা, গ্রেপ্তার ও প্রশাসনিক হয়রানির ঘটনা বেড়েছে বলে তারা মনে করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন