শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের তিন ধরনের কাশির সিরাপ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এএম
expand
ভারতের তিন ধরনের কাশির সিরাপ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কতা

১ থেকে ৫ বছর বয়সি শিশুদের জন্য তৈরি ভারতের তিনটি কাশির সিরাপ নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

ওষুধগুলোর মধ্যে বিপজ্জনক মাত্রায় একটি বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও বলছে, এই তিনটি সিরাপ হলো: কোল্ডরিফ (প্রস্তুতকারক: শ্রেসান ফার্মাসিউটিক্যালস)

রেসপিফরেশ টিআর (প্রস্তুতকারক: রেডনেক্স ফার্মাসিউটিক্যাল)। রিলাইফ (প্রস্তুতকারক: শেপ ফার্মা)

এই ওষুধগুলোতে ডায়াথিলিন গ্লাইকোল নামে একটি রাসায়নিক উপাদান অনুমোদিত সীমার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি মাত্রায় পাওয়া গেছে। সাধারণত ওষুধ তৈরিতে ডায়াথিলিন গ্লাইকোল নিয়ন্ত্রিত মাত্রায় ব্যবহার হলেও অতিরিক্ত পরিমাণে এটি প্রাণঘাতী বিষে পরিণত হতে পারে, বিশেষ করে ছোট শিশুদের জন্য।

ডব্লিউএইচও’র প্রকাশিত তথ্যে আরও বলা হয়েছে, গত আগস্টে ভারতের হিমাচল প্রদেশে তৈরি কোল্ডরিফ সিরাপ সেবনের পর অন্তত ১৭ শিশুর মৃত্যু ঘটে। তার আগেও ২০২৩ সালে অন্যান্য ভারতীয় কোম্পানির ওষুধ খেয়ে উজবেকিস্তান, গাম্বিয়া ও ক্যামেরুনে প্রায় ১৪১ শিশু প্রাণ হারায়।

এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সিডিসিএসও) জানিয়েছে, তারা ডব্লিউএইচও’র বার্তা পেয়েছে এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওষুধের মান যাচাই ও নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ওষুধে ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদনের প্রতিটি ধাপ যথাযথভাবে নজরদারির আওতায় না আনলে, এমন বিপর্যয় ভবিষ্যতেও ঘটতে পারে। শিশুদের ওষুধ তৈরির ক্ষেত্রে আরও কড়াকড়ি ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন