

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারত সফর করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তার এ সফরকে ঘিরে ভারত-আফগান কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে বলে আশা করা হলেও, যৌথ সংবাদ সম্মেলনেই দেখা দেয় জটিলতা।
বিরোধের কেন্দ্রবিন্দু ছিল নারী অংশগ্রহণ। সংবাদ সম্মেলনে ভারতীয় পক্ষ নারী সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করতে চাইলেও, আফগান কর্মকর্তারা তা মানতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত আফগান পক্ষের অবস্থানই কার্যকর হয়। সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিকের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান দূতাবাসে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অংশ নেন। ভারতের পত্রিকা দ্য হিন্দু জানিয়েছে, বৈঠকটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পর অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
ভারতীয় কূটনৈতিক সূত্রের দাবি, সাংবাদিকদের আমন্ত্রণের দায়িত্বে ছিলেন মুত্তাকির সঙ্গে থাকা আফগান প্রতিনিধি দলের সদস্যরা। তারাই সিদ্ধান্ত নিয়েছেন, কারা সংবাদ সম্মেলনে অংশ নিতে পারবেন।
ঘটনার পর ভারতীয় গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে বিষয়টিকে নারীদের প্রতি অপমানজনক আচরণ বলে মন্তব্য করেছেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সামাজিক মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ব্যাখ্যা চান কেন ভারতের মাটিতে এমন বৈষম্যমূলক আচরণ মেনে নেওয়া হলো।
মন্তব্য করুন
