

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের রাজধানী দিল্লির মাদনগির এলাকায় ভয়াবহ এক গৃহহিংসার ঘটনা ঘটেছে। গত ২ অক্টোবর, দিনেশ কুমারের স্ত্রী সাধনা গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তার স্বামীর ওপর ফুটন্ত তেল ঢেলে দেন এবং পরে ক্ষতের ওপর লাল মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। গুরুতর দগ্ধ দিনেশ বর্তমানে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
দিনেশ কুমার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত। ঘটনার সময় তার চার বছর বয়সী কন্যা পাশে ঘুমাচ্ছিল। পুলিশ জানায়, শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে প্রথমে মদনমোহন মালভিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়।
মামলার এজাহারে দিনেশ জানান, “২ অক্টোবর রাতে অফিস থেকে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত প্রায় ৩টার দিকে হঠাৎ তীব্র জ্বালা অনুভব করি। দেখি আমার স্ত্রী দাঁড়িয়ে আমার ওপর ফুটন্ত তেল ঢালছে। আমি সাহায্য চাইবার আগেই সে ক্ষতের ওপর মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপরও হুমকি দেয়, ‘যদি চিৎকার করো, আরও গরম তেল ঢেলে দেব।’”
প্রতিবেশী ও বাড়িওয়ালারা তার আর্তনাদ শুনে এগিয়ে আসেন। একজন প্রতিবেশী জানান, “আমরা প্রথমে দেখেছিলাম, তিনি স্বামীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। কিন্তু পরে সন্দেহ হয়, তাই বাবা তাকে থামিয়ে একটি অটো ডেকে দিনেশকে হাসপাতালে পাঠান।”
পুলিশ জানায়, আট বছর আগে বিবাহিত এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। দুই বছর আগে সাধনা নারী নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন, তবে পরবর্তীতে বিষয়টি আপসে মীমাংসা হয়ে যায়।
সূত্র : হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন