

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের দিল্লি-কলকাতা জাতীয় সড়ক (এনএইচ-১৯) জুড়ে টানা চার দিন ধরে চলছে ভয়াবহ যানজট। শত শত ট্রাক ও যানবাহন রোহতাস থেকে আওরঙ্গাবাদ পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকাজুড়ে আটকে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিহারের রোহতাস জেলায় টানা ভারী বৃষ্টিতে সড়কের কয়েকটি অংশ প্লাবিত হয়ে পড়ে। ছয় লেনের মহাসড়কে নির্মাণাধীন অংশের ডাইভারশন ও সার্ভিস লেনগুলো তলিয়ে যায় পানিতে। এতে জায়গায় জায়গায় বড় গর্ত ও কাদা তৈরি হয়, ফলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।
চার দিন ধরে একটানা অপেক্ষায় থাকা ট্রাকচালকদের অনেকেই জানান, ২৪ ঘণ্টায় তারা গড়পড়তা ৫ থেকে ৭ কিলোমিটার পথ অতিক্রম করতে পারছেন। কেউ কেউ তো ৩০ ঘণ্টায়ও সামনে এগোতে পারেননি।
এক চালক বলেন, “আমরা দিনের পর দিন এখানে বসে আছি। প্রশাসনের কেউ আসেনি। টোল আর কর দিচ্ছি ঠিকই, কিন্তু রাস্তার অবস্থা এমন যে এক কিলোমিটার পেরোতে ঘণ্টার পর ঘণ্টা লাগে।”
আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই দিন ধরে গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। খাবার-পানির অভাবে কষ্টে আছি। অনেকেই শুধু চা-বিস্কুট খেয়ে সময় কাটাচ্ছেন।”
ফল, মাছের মতো পচনশীল পণ্যবাহী ট্রাকগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যেই এসব পণ্যের অনেকটাই নষ্ট হয়ে গেছে।
যানজটের কারণে শুধু ট্রাকচালকরাই নয়, সাধারণ যাত্রী, অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার গাড়িগুলোও মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসন ও হাইওয়ে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
মন্তব্য করুন
