শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোদি–মেলোনির উষ্ণ মুহূর্ত, নেটদুনিয়ায় ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৫:৩৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ইতালির রাজধানী রোমে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সফরের শুরুতেই দুই নেতা নৈশভোজে অংশ নেন এবং পরে ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন। সেখানে তারা দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছিলেন দুই নেতা। এক্সে (সাবেক টুইটার) মেলোনি মোদির সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “রোমে স্বাগতম, বন্ধু!” পোস্টটির সঙ্গে তিনি ভারত ও ইতালির জাতীয় পতাকার ইমোজিও যুক্ত করেন। ছবির পেছনে আলোকসজ্জায় সজ্জিত কলোসিয়াম দেখা যায়, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ভাইরাল হওয়া ছবিটি ইতোমধ্যে লাখো মানুষের নজর কাড়ে। পোস্টটিতে মিলিয়নের বেশি ভিউ, হাজার হাজার লাইক এবং অসংখ্য মন্তব্য জমা পড়ে। নেটিজেনদের অনেকেই দুই নেতার বন্ধুত্বপূর্ণ রসায়ন নিয়ে মজার মন্তব্য করেন।

মেলোনি আরও জানান, ভারত-ইতালি সম্পর্ক আরও শক্তিশালী করতে আলোচনার ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বকে আরও গভীর করার নানা দিক নিয়ে তারা মতবিনিময় করেছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মেলোনির সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন। তিনি জানান, গত সন্ধ্যায় রোমে প্রধানমন্ত্রী মেলোনির সাথে দেখা করলাম। আজ পরে আমাদের আলোচনার জন্য অপেক্ষা করছি। ভারত-ইটালির বন্ধুত্ব বাড়তে থাকুক!

মোদির পোস্ট ঘিরেও সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ মন্তব্য করেন, ছবিগুলো দেখে যেন প্রি-ওয়েডিং ফটোশুটের আবহ মনে হচ্ছে। আবার কেউ জনপ্রিয় সিনেমা টাইটানিকের দৃশ্যের সঙ্গে তুলনা টানেন। অনেকে মজা করে এটিকে “নতুন বন্ধুত্বের গল্পের শুরু” বলেও উল্লেখ করেছেন।

দুই দেশের নেতার আন্তরিক মুহূর্তের এসব ছবি এখন আন্তর্জাতিক কূটনীতির পাশাপাশি সামাজিক মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Belgium
45'+5'
1 - 1
30' Fabián Ruiz
41' Charles De Ketelaere
World Cup