রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়ের মন্ত্রিসভার দপ্তর বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৯:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand

তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের মন্ত্রিসভায় ১০ জন মন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করেছেন। যেখানে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর নিজের অধীনে রেখেছেন।

এই বরাদ্দের মাধ্যমে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বণ্টন করা হলো। সেই সঙ্গে রাজ্য সরকারের প্রশাসনিক কাঠামোর রূপরেখাও দেওয়া হয়। দপ্তর বণ্টন তালিকা অনুযায়ী, জনপ্রশাসন, স্বরাষ্ট্র,পুলিশ, সাধারণ প্রশাসন, ভারতীয় প্রশাসনিক পরিষেবা, ভারতীয় পুলিশ পরিষেবা, ভারতীয় বন পরিষেবা, জেলা রাজস্ব কর্মকর্তা, বিশেষ কর্মসূচি বাস্তবায়ন, নারী কল্যাণ, যুব কল্যাণ, শিশু, বয়স্ক ও ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের কল্যাণ, পৌর প্রশাসন এবং নগর ও পানি সরবরাহ নিজের কাছে রেখেছেন বিজয়।

তামিলনাড়ু লোক ভবন থেকে জারি করা বিবৃতি অনুযায়ী, প্রবীণ নেতা এ সেনগোট্টাইয়ানকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রামীণ উন্নয়ন ও জলসম্পদ মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে এন আনন্দকে। এ ছাড়া গণপূর্ত ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আধব অর্জুন। অন্যদিকে ড. কে জি অরুণরাজকে স্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণের দায়িত্ব দেওয়া হয়েছে।

খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পি ভেঙ্কটরামাননকে। আর নির্মল কুমারকে জ্বালানি সম্পদ ও আইন মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। স্কুল শিক্ষা, তামিল উন্নয়ন এবং তথ্য ও প্রচারের দায়িত্বে থাকবেন রাজমোহন। ড. টি কে প্রভুকে প্রাকৃতিক সম্পদ এবং সেলভি এস কীর্তনা পেয়েছেন শিল্প বিভাগের দায়িত্ব।

এদিকে তামিলনাড়ু ইতিহাসে অন্যতম নাটকীয় রাজনৈতিক পালাবদলের সাক্ষী হয়েছে। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সি জোসেফ বিজয় রাজ্যের ত্রয়োদশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

এর মাধ্যমে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে)-এর কয়েক দশকের রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank