শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১২:২৮ পিএম
ভারতীয় কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী
expand
ভারতীয় কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী

ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পর্যবেক্ষণের জন্য ভর্তি রাখার সিদ্ধান্ত নেন বলে দলীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

৭৯ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনৈতিক নেত্রীর শারীরিক অবস্থা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তার অসুস্থতার খবর প্রকাশ পাওয়ার পর কংগ্রেস দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত ২৪ মার্চ সোনিয়া গান্ধী জ্বরে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি ‘সিস্টেমিক ইনফেকশন’ বা দেহের অভ্যন্তরীণ সংক্রমণজনিত জটিলতায় ভুগছিলেন।

টানা সাত দিন হাসপাতালে কাটানোর পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। স্যার গঙ্গা রাম হাসপাতালের চেয়ারম্যান ডা. অজয় স্বরূপ সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, সংক্রমণের চিকিৎসায় সোনিয়া গান্ধী অ্যান্টিবায়োটিক থেরাপিতে ইতিবাচক সাড়া দিয়েছিলেন।

এদিকে সোনিয়া গান্ধীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর কংগ্রেসের নেতা-কর্মী এবং ভারতের রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিচ্ছেন।

হাসপাতালের একটি সূত্র ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হতে পারে। বর্তমানে অভিজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ দল তার স্বাস্থ্যগত বিষয়ের দেখাশোনা করছে।

সূত্র: এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup