শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর অভিযোগ-‘রাতে স্ত্রী সাপ হয়ে কামড়াতে যায়’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পিএম
স্বামীর অভিযোগ-‘রাতে স্ত্রী সাপ হয়ে কামড়াতে যায়’
expand
স্বামীর অভিযোগ-‘রাতে স্ত্রী সাপ হয়ে কামড়াতে যায়’

ভারতের উত্তর প্রদেশে এক অদ্ভুত অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। এক ব্যক্তি দাবি করেছেন, তার স্ত্রী রাতে সাপের রূপ ধারণ করেন এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) এনডি টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘটনাটি রাজ্যের সীতাপুর জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামে। স্থানীয় গণমাধ্যম জানায়, মেরাজ নামের এক ব্যক্তি ‘সমাধান দিবস’-এ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ নিয়ে হাজির হন। সাধারণত ওই দিনে নাগরিকরা বিদ্যুৎ, রেশন কার্ড বা রাস্তা-ঘাটসংক্রান্ত সমস্যা তুলে ধরেন। তবে মেরাজের অভিযোগ শুনে উপস্থিত কর্মকর্তারা হতবাক হয়ে পড়েন।

জেলা প্রশাসকের সামনে মেরাজ জানান, স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপ হয়ে যায় এবং আমাকে কামড়াতে আসে। তার দাবি, একবার স্ত্রী সত্যিই তাকে কামড়েছেন এবং প্রায়ই রাতে তাকে তাড়া করেন।

অভিযোগটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এটি ভাইরাল হয়। অনেকেই বিষয়টি নিয়ে রসিকতা করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, হয়তো তিনি নাগমণি লুকিয়ে রেখেছেন। আরেকজন মন্তব্য করেন, সমাধান একটাই-তুমিও সাপ হয়ে যাও!’

এদিকে জেলা প্রশাসন বিষয়টিকে ‘মানসিক হয়রানি ও অস্বাভাবিক আচরণ’ হিসেবে গুরুত্বের সঙ্গে দেখছে। মাহমুদাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা (এসডিএম) ও স্থানীয় পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন