

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের ওড়িশার কটক শহরে দুর্গাপূজার বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে শহরে উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে এবং ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে কটকের দরগা বাজার এলাকায় শোভাযাত্রার সময় উচ্চ শব্দের সংগীতকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পাথর ছোড়াছুড়িতে রূপ নেয়।
এ ঘটনায় ডেপুটি কমিশনারসহ কয়েকজন আহত হন, একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে এবং আরও অভিযুক্ত শনাক্তের কাজ চলছে।
শনিবার রাতের সহিংসতার পর বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) প্রশাসনের নিষেধ অমান্য করে মোটরসাইকেল র্যালি বের করলে পরিস্থিতি আরও উত্তেজিত হয়।
র্যালি চলাকালে কিছু দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাঠিচার্জ করে।
প্রশাসন রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কটক পৌরসভা, সিডিএ ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমও এ সময়ে ব্যবহার করা যাবে না।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি বলেন, “কটকের শান্তি কিছু দুষ্কৃতীর কারণে বিঘ্নিত হয়েছে। দোষীদের ছাড় দেওয়া হবে না।” তিনি আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
এদিকে, রাজ্যের পুলিশ মহাপরিদর্শক জরুরি বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। শহরে ইতোমধ্যেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
রোববার সকালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে স্থগিত থাকা বিসর্জন কার্যক্রম সম্পন্ন হয়। পুলিশ জানিয়েছে, মোট ১২০টি প্রতিমা শান্তিপূর্ণভাবে বিসর্জন দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
