শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ডাক্তার বললেন, ‘আমরা মুসলিমদের চিকিৎসা করি না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৯:১৫ পিএম আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম
ভারতে গর্ভবতী নারীকে ডাক্তার বললেন, ‘আমরা মুসলিমদের চিকিৎসা করি না’
expand
ভারতে গর্ভবতী নারীকে ডাক্তার বললেন, ‘আমরা মুসলিমদের চিকিৎসা করি না’

ভারতের উত্তর প্রদেশের জৌনপুরে এক গর্ভবতী মুসলিম নারীর অভিযোগ, স্থানীয় একটি হাসপাতাল তাকে ধর্মীয় পরিচয়ের কারণে চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। জৌনপুর জেলা হাসপাতালে ভর্তি হওয়া ওই নারী শামা পারভীন জানান, মঙ্গলবার রাতের ঘটনা ঘটেছে, যেখানে এক ডাক্তার সরাসরি বলেছেন, তিনি মুসলিম রোগীদের চিকিৎসা করবেন না।

শামা পারভীন অভিযোগ করেন, আমি সকাল ৯টায় ভর্তি হয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমার প্রসব করানো হয়নি। ডাক্তার আমাকে অপারেশন থিয়েটারে পাঠাতে অস্বীকার করেছেন।

তিনি আরও বলেন, অন্য রোগীদের চিকিৎসা করলেও, যখন তার পালা আসে, তখন চিকিৎসা থেকে বিরত রাখা হয়।

শামার স্বামী আরমানও এ অভিযোগ সমর্থন করে বলেন, আমার স্ত্রী ছাড়াও তখন ভর্তি থাকা আরেকজন মুসলিম নারীর চিকিৎসা করতে অস্বীকার করা হয়েছে। অন্য সকল রোগীকে পরীক্ষা করার পরও, শুধুমাত্র মুসলিম রোগীদের ক্ষেত্রে ভিন্ন আচরণ করা হয়েছে।

পরিবারটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সাম্প্রদায়িক বৈষম্যের অভিযোগ জানিয়ে ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কোনো প্রকাশ্য বিবৃতি দেয়নি।

সূত্র: দ্য অবজারভার পোস্ট , মুসলিম মিরর

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন